| বঙ্গাব্দ
ad728
ad728

খেলাধুলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করতে গাংনীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-08-2026 ইং
  • 306 বার পঠিত
খেলাধুলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করতে গাংনীতে ক্রীড়া সামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: খেলাধুলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করতে গাংনীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

 মেহেরপুর প্রতিনিধি:

“খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি চরিত্র গঠন করে এবং হার না মানার মানসিকতা শেখায়”—এই প্রত্যয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি ধানখোলা ইউনিয়নের ঢেপা স্কুলপাড়ার যুব ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উদীয়মান যুবনেতা নূর ইসলাম। এ সময় তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে নূর ইসলাম বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে মাঠমুখী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে খেলাধুলা হতে পারে অন্যতম কার্যকর মাধ্যম। ধানখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবকদের খেলাধুলার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফুটবল পেয়ে ঢেপা স্কুলপাড়ার যুব ক্লাবের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় যুবসমাজ নূর ইসলামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়া সামগ্রী পেলে তরুণরা আরও বেশি মাঠমুখী হবে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ে খেলাধুলার প্রসারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ধানখোলা ইউনিয়নের তরুণরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম