| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-08-2026 ইং
  • 898 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক
ছবির ক্যাপশন: ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া ‘খ’ সার্কেলের কর্মকর্তারা সোমবার (৩ আগস্ট) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার মহাশ্মশান আবাসন এলাকা এবং অভিযুক্তদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার মো. সোহাগ (১৮), উত্তর মিলপাড়ার মো. জিয়ারুল শেখ (২৪), কুমারখালীর ছেউড়িয়া মণ্ডলপাড়ার মো. বিজয় (২১), দৌলতপুর উপজেলার আরিয়া মোল্লাপাড়ার মো. রতন ইসলাম (২৫), কুমারখালীর কুশবাড়িয়া এলাকার মো. রাব্বি হোসেন (২০) এবং কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার মো. জনি (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পরিদর্শক খবির আহমেদ এবং উপপরিদর্শক মো. আসিফুজ্জামান ও মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম ও আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের অপরাধের মাত্রা বিবেচনায় এক থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দেন। পরে তাঁদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম