কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুরে একটি গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর থানাধীন কামালপুর এলাকায় মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি মামলার তদন্তের অগ্রগতি ও ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ঘটনাস্থল পরিদর্শনকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |