| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএডিসি আমলায় ফলজ গাছ কর্তন: অনুমতি ছাড়াই কাটায় বিতর্ক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-12-2025 ইং
  • 57119 বার পঠিত
কুষ্টিয়ায় বিএডিসি আমলায় ফলজ গাছ কর্তন: অনুমতি ছাড়াই কাটায় বিতর্ক
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিএডিসি আমলায় ফলজ গাছ কর্তন: অনুমতি ছাড়াই কাটায় বিতর্ক

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার আমলাই এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আমলা বীজ আলু উৎপাদন খামার প্রাঙ্গণে বেশ কয়েকটি ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খামার এলাকার বিভিন্ন স্থানে  আম গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ এসব গাছ কর্তনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

বিষয়টি জানতে চাইলে বিএডিসি খামার কর্তৃপক্ষ জানান, তারা “নিজস্ব উদ্যোগে” এসব গাছ কাটছেন। তবে কেন এবং কোন প্রক্রিয়ায় গাছগুলো কর্তন করা হয়েছে—এ বিষয়ে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সরকারি স্থান বা স্থাপনায় অবস্থিত যে কোনো বৃক্ষ কর্তনের ক্ষেত্রে বন বিভাগের আনুষ্ঠানিক অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি উপজেলা প্রশাসনের অনুমোদনও প্রয়োজন। অথচ অনুমতি ছাড়া গাছ কাটার ঘটনা স্থানীয় আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গাছ কাটা হলে তা পরিবেশের ক্ষতির পাশাপাশি রাজস্ব আয়েও প্রভাব ফেলতে পারে। বিষয়টি সঠিক তদন্তের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “সরকারি জমিতে অবস্থিত গাছ কর্তনের ক্ষেত্রে নিয়ম না মানলে তা আইনগত অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”

পরিবেশবাদীরা মনে করছেন, উন্মুক্তভাবে গাছ কর্তন করা হলে পরিবেশগত ক্ষতি এবং আর্থিক লোকসানের দায় যারাই নিক না কেন তা রাষ্ট্রের সম্পদের ক্ষতিসাধন।

গাছ কর্তন সংক্রান্ত এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম