| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ দুই মাদক কারবারির কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-10-2026 ইং
  • 790 বার পঠিত
কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ দুই মাদক কারবারির কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুমারখালীতে মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্টে একজনের ছয় মাস ও অপরজনের চার মাসের সাজা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া ও ঘোড়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা হয় ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. আনিসের ছেলে নুর ইসলাম প্রান্ত (১৯) এবং পশ্চিম গোট্টিয়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. কামরুজ্জামান কানন (৫০)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নুর ইসলাম প্রান্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, মো. কামরুজ্জামান কাননকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁদের এ সাজা দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ব্যবস্থা নেওয়া হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম