| বঙ্গাব্দ
ad728
ad728

ভবানীপুরে তরুণ ভোটারদের সঙ্গে আনোয়ারুল ইসলামের গণসংযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-09-2026 ইং
  • 358 বার পঠিত
ভবানীপুরে তরুণ ভোটারদের সঙ্গে আনোয়ারুল ইসলামের গণসংযোগ
ছবির ক্যাপশন: মাদক-অনলাইন জুয়া ও ইভটিজিং রুখে শিক্ষামুখী-খেলাধুলাপ্রিয় তরুণ সমাজ গড়ার আহ্বান

মেহেরপুর প্রতিনিধি:

আসন্ন ০২ নং মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভবানীপুর গ্রামের তরুণ ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী এবং মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম মোল্লা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৬) ভবানীপুর গ্রামের বিভিন্ন এলাকায় তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, তরুণ সমাজের ভবিষ্যৎ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

গণসংযোগকালে মো. আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, “দেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করছে। এসব অপসংস্কৃতি ও অপরাধের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং তরুণদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ছাত্র ও যুবসমাজকে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাই একটি মাদকমুক্ত, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে তোমাদের দায়িত্বশীল হতে হবে। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

স্থানীয় তরুণ ভোটারদের সঙ্গে আন্তরিক কথোপকথনের মাধ্যমে তিনি এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথাও শোনেন। এ সময় উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, আসন্ন ০২ নং মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মো. আনোয়ারুল ইসলাম মোল্লা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ছবি: ভবানীপুর গ্রামে তরুণ ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করছেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব ও ০২ নং মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. আনোয়ারুল ইসলাম মোল্লা।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম