| বঙ্গাব্দ
ad728
ad728

বটতৈল ইউনিয়নকে মাদক-সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আওয়াল বাদশা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-10-2026 ইং
  • 696 বার পঠিত
বটতৈল ইউনিয়নকে মাদক-সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আওয়াল বাদশা
ছবির ক্যাপশন: বিএনপির মনোনয়ন প্রত্যাশায় চেয়ারম্যান পদে প্রচারণা, উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ৪ নম্বর বটতৈল ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আধুনিক, ব্যবসাবান্ধব ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. আব্দুল আওয়াল বাদশা। আসন্ন বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মো. আব্দুল আওয়াল বাদশা কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এবং কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে চান তিনি।

তাঁর প্রত্যাশা, বটতৈল ইউনিয়নে এমন একটি সামাজিক পরিবেশ গড়ে উঠবে, যেখানে তরুণেরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, নাগরিক সুবিধার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে চান তিনি।

আব্দুল আওয়াল বাদশার লক্ষ্য, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলা, যেখানে দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ সমান গুরুত্ব পাবেন। স্থানীয় জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ইউনিয়ন পরিষদকে জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ও তাঁর নির্বাচনী আকাঙ্ক্ষার অংশ।

তিনি মনে করেন, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, জনসম্পৃক্ততা, জবাবদিহি এবং সম্মিলিত উদ্যোগ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বটতৈল ইউনিয়নকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আব্দুল আওয়াল বাদশা বটতৈল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। তাঁর প্রত্যাশা, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম