| বঙ্গাব্দ
ad728
ad728

রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-02-2026 ইং
  • 253 বার পঠিত
রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—গড়তে হবে মনোবল” এই প্রেরণাদায়ী প্রতিপাদ্যকে ধারণ করে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বর্ণিল আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাণচঞ্চল আনন্দমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে—যা একজন শিক্ষার্থীর সফল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), কুষ্টিয়া সদর এবং মোঃ জহরুর হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সদর। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও তাঁরা মত প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুহা. ইমতিয়াজ সুলতান, ব্যবস্থাপনা পরিচালক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আতিকুল গণি, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া জেলা শাখা। তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারজানা আক্তার, প্রধান শিক্ষক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে বিদ্যালয় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, চেয়ার বদল, হাঁড়ি ভাঙা, জুতা-মোজা দৌড়, মার্বেল দৌড়, বল নিক্ষেপ, দড়ি ঘোরানো, লং জাম্প, উচ্চ লাফ ও বস্তা দৌড়সহ নানা আকর্ষণীয় ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল উপস্থিতি ও প্রতিযোগিতার উদ্দীপনা দর্শকদের মুগ্ধ করে এবং পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা উৎসবের আবহ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন শেষে উপস্থিত সবার মাঝে ছড়িয়ে পড়ে নতুন উদ্দীপনা, অনুপ্রেরণা এবং আগামীর স্বপ্ন দেখার দৃঢ় প্রত্যয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম