| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুর গাংনীতে অসুস্থ বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম মিয়া

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 696 বার পঠিত
মেহেরপুর গাংনীতে অসুস্থ বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে গেলেন চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম মিয়া
ছবির ক্যাপশন: মানবিকতা ও রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত, ধানখোলা ইউনিয়নকে মাদকমুক্ত ও উন্নত করার প্রত্যয়

মেহেরপুর প্রতিনিধি: হিরক খান

মেহেরপুরের গাংনী উপজেলার ৮ নম্বর ধানখোলা ইউনিয়নে মানবিকতা ও রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর ইসলাম মিয়া। ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় থাকা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান তিনি।

বুধবার (১২ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব ৩ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশী পাড়ায় অসুস্থ বিএনপি নেতা নুরুল ইসলামের বাড়িতে যান নুর ইসলাম মিয়া। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন চেয়ারম্যান পদপ্রার্থী।

অসুস্থ নেতার খোঁজখবর নেওয়ার পর নুর ইসলাম মিয়া ৩ নম্বর ওয়ার্ডের ঢেপা গ্রামের বিভিন্ন চায়ের দোকানে যান। সেখানে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপকালে নুর ইসলাম মিয়া বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। ধানখোলা ইউনিয়নকে একটি মাদকমুক্ত, শিক্ষিত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রত্যাশা। এ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।”

স্থানীয়দের সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে অসুস্থ রাজনৈতিক সহকর্মীর পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম