| বঙ্গাব্দ
ad728
ad728

রাজধানীতে বিক্ষোভে হামলা: রক্তাক্ত নূর, আহত বহুজন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-08-2025 ইং
  • 155932 বার পঠিত
রাজধানীতে বিক্ষোভে হামলা: রক্তাক্ত নূর, আহত বহুজন
ছবির ক্যাপশন: রাজধানীতে বিক্ষোভে হামলা: রক্তাক্ত নূর, আহত বহুজন

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল শুরু করলে অল্প সময়ের মধ্যেই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই লাঠিসোঁটা হাতে একদল লোক মিছিলে হামলা চালায়। রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে পুলিশ ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক লাঠিচার্জে নূরসহ বহুজন আহত হন। আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, “জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক আমাদের মিছিলে হামলা চালায়। এ হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা জড়িত ছিলেন। তবে এক পর্যায়ে আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। ঘটনার পর দলটির নেতাকর্মীরা আল রাজী কমপ্লেক্সের অফিসে আশ্রয় নেন এবং সেখান থেকে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ে তাদের দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও আওয়ামী লীগপন্থী কর্মীদের হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পল্টন মোড়। নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম