| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-08-2025 ইং
  • 197868 বার পঠিত
কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছুমিয়া খানম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, পুলিশ সুপার কুষ্টিয়া। সভায় সভাপতিত্ব করেন জনাব তপন রায়, মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। প্রধান অতিথি মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাবা ছুমিয়া খানম। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করা শুধু পুলিশ প্রশাসনের কাজ নয়, এর সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকা অপরিহার্য। সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, বিচার কার্যক্রমে গতি আনা এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আদালত ও পুলিশের মধ্যে সমন্বয়মূলক কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও সন্ত্রাস দমনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম