| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ইবিতে ছাত্রদলের বিক্ষোভে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-09-2025 ইং
  • 152737 বার পঠিত
কুষ্টিয়ার ইবিতে ছাত্রদলের বিক্ষোভে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ইবিতে ছাত্রদলের বিক্ষোভে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এসময় হামলাকারীদের শাস্তি ও তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি জানানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— “চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই,” “বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই,” “রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই,” “শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না,” “ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই”— ইত্যাদি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা দেশের সামগ্রিক অস্থির পরিস্থিতির প্রতিফলন। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মিথুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, গণতন্ত্রের কথা বলে, তাদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আমরা এ অন্যায়ের কাছে মাথা নত করব না। মিথুন আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার। তাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া তাদের দায়িত্ব। গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের ওপর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা এসব ঘটনায় জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করছি। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গোপন সংগঠন মব গঠন করছে, এরও আমরা তীব্র নিন্দা জানাই। ছাত্রদল নেতারা আরও বলেন, ইন্টেরিম সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম