| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-09-2025 ইং
  • 152139 বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে শহরের থানাপাড়া এলাকায় পদবঞ্চিত নেতাকর্মীদের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সুমন, মো. রফিকুল ইসলাম এবং সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপন। এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পদঞ্চিত নেতা কাজল মাজমাদার বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করে গেছেন, সেটি পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ দেশের মানুষ গণতন্ত্র ও মুক্তির জন্য বিএনপির দিকে চেয়ে আছে। সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ বলেন, “দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র অবরুদ্ধ হয়ে আছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, বর্তমান জাতীয় সঙ্কট নিরসনে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করতে হবে এবং এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম