কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, কিশোর অপরাধ দমনসহ সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |