কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে ট্রেইনী রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক পদ্ধতিতে কয়েক ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় অনুষ্ঠানে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন,“বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কোনোরূপ দালাল, সুপারিশ কিংবা আর্থিক লেনদেন ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া জেলায় এবার যারা উত্তীর্ণ হয়েছেন তারা যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে পেশাদারিত্ব ও সততার সঙ্গে বাংলাদেশ পুলিশের সেবা প্রদান করবেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিয়োগপ্রার্থীদের অভিভাবকরা। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ দেখা যায়। পুলিশ প্রশাসন জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে কাজে নিয়োজিত করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকায় জেলা জুড়ে প্রশংসার সঞ্চার হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |