| বঙ্গাব্দ
ad728
ad728

নির্দেশ অমান্যে রেলওয়ের জলাশয় ভরাট: পোড়াদহে ভূমিদস্যুদের বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-11-2025 ইং
  • 61872 বার পঠিত
নির্দেশ অমান্যে রেলওয়ের জলাশয় ভরাট: পোড়াদহে ভূমিদস্যুদের বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ
ছবির ক্যাপশন: নির্দেশ অমান্যে রেলওয়ের জলাশয় ভরাট: পোড়াদহে ভূমিদস্যুদের বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইনের পূর্বাংশে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জলাশয় অবৈধভাবে ভরাটের প্রতিবাদে স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী একটি চক্র জোরপূর্বক জলাশয় ভরাটের কাজ চালিয়ে যাওয়ায় গত মঙ্গলবার (২৫ নভেম্বর) মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো মোঃ রাজীবুজ্জামান।

নিষেধ অমান্যে জলাশয় ভরাট কাজ অব্যাহত

অভিযোগে বলা হয়, পাকশী রেলওয়ে বিভাগের অধীন পোড়াদহ স্টেশন সংলগ্ন সি.এস রেকর্ডভুক্ত রেলওয়ে সম্পত্তির জলাশয় বহুদিন ধরে অবস্থিত। সম্প্রতি স্থানীয় আটজন ব্যক্তি—১) মোঃ আঃ সামাদ২) মোঃ মাসুদ৩) মোঃ লিটন৪) মোঃ ফরজ৫) মোঃ জসিম৬) আহম্মোদ৭) মোঃ শিবলু৮) মোঃ মামুননিজ উদ্যোগে ও কোনো অনুমতি ছাড়াই জলাশয় ভরাট করতে শুরু করেন।

গত সোমবার বেলা ১১টার দিকে রেলওয়ের নির্দেশে ফিল্ড কানুনগো ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু অভিযুক্তরা নির্দেশ অমান্য করে ভরাট কার্যক্রম অব্যাহত রাখেন। অভিযোগপত্রে এ কার্যক্রমকে “রেলওয়ে আইনের সম্পূর্ণ পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ” বলে উল্লেখ করা হয়েছে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা

রেলসীমানা সংক্রান্ত বিষয়ে এর আগেই রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ স্মারক নং—ল্যান্ড/পাকশী/সীমানা নির্ধারণ/২০২২/৪৩৫, তারিখ: ২৪-১১-২০২৫—এর মাধ্যমে জলাশয় ভরাটে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। সে নির্দেশনার আলোকে ফিল্ড কানুনগো থানায় অভিযোগ দায়ের করেন।

ভরাটকৃত জলাশয়ের সুনির্দিষ্ট তফসিল

তফসিল অনুযায়ী ভরাটকৃত জলাশয়টির অবস্থান—

মৌজা: কাটদহ, জে.এল নং ১১০

খতিয়ান: ৪৩৯

সি.এস দাগ: ১৭৯, ৭৮৮ (অংশ)

মাপ: ২৮,০০০ বর্গফুট (০.৪৬২৭ একর)

চৌহদ্দী অনুযায়ী

উত্তরে: রেলভূমি

দক্ষিণে: রাস্তা

পূর্বে: রেলসীমানা

পশ্চিমে: রাস্তা ও রেললাইন

সরেজমিন তদন্ত ও জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ

মিরপুর থানায় দায়ের করা অভিযোগে ফিল্ড কানুনগো অবৈধ ভরাট কাজ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অভিযোগের কপি রেলওয়ের বিভিন্ন দপ্তরেও প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল রেলওয়ের জমি দখলের চেষ্টা করছে। পর্যাপ্ত নজরদারির অভাবে এসব অবৈধ কার্যক্রম দিন দিন বেড়ে চলছে। ফলে সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির পাশাপাশি পরিবেশও হুমকির মুখে পড়ছে।

ওসির নিশ্চয়তা: ভরাট কাজ বন্ধ

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে পোড়াদহের জলাশয় ভরাটের কাজ আপাতত বন্ধ করা হয়েছে। তিনি বলেন—“পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ জলাশয়ে ভরাট কাজ করতে পারবে না।”

স্থানীয়দের দাবি, রেলওয়ে কর্তৃপক্ষ যদি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে সরকারি গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম