| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার খোকসার প্রাচীন ঐতিহ্য হারালো জুবিলী ব্যাংক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-09-2025 ইং
  • 167498 বার পঠিত
কুষ্টিয়ার খোকসার প্রাচীন ঐতিহ্য হারালো জুবিলী ব্যাংক
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার খোকসার প্রাচীন ঐতিহ্য হারালো জুবিলী ব্যাংক

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসার প্রাচীন ঐতিহ্যের অংশ জুবিলী ব্যাংক নিলামে বিক্রি হয়ে গেছে। দীর্ঘ ১১২ বছরের ইতিহাসের পর প্রজন্মের পর প্রজন্ম ধরে খোকসাবাসীর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এ ব্যাংকটির অধ্যায় আজ সমাপ্ত হলো। ১৯১৩ সালে যাত্রা শুরু করা ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’ ছিল দেশের অন্যতম প্রাচীন ব্যাংক। ৭০ বছর ধরে এটি সমবায় ভিত্তিতে পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক লাইসেন্স লাভ করে এবং ১৯৮৭ সালের ২৬ জানুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুবিলী ব্যাংক লিমিটেড’।ব্যাংকটির প্রধান কার্যালয় ছিল খোকসা উপজেলার জানিপুর বাজারে। আশ্চর্যের বিষয় হলো—এর আর কোথাও কোনো শাখা খোলা হয়নি, শুধুমাত্র ঢাকায় একটি অফিস ছিল। যদিও ১৯৮২ সালে খুলনায় একটি শাখা চালু হয়েছিল, কিন্তু ২০০০ সালে তা বন্ধ হয়ে যায়।

জুবিলী ব্যাংককে ঘিরে নানা সময়ে নিবন্ধন, মালিকানা ও কার্যক্রম নিয়ে বিতর্ক থাকলেও জানিপুরবাসীর কাছে এটি ছিল গৌরব ও ঐতিহ্যের প্রতীক। খোকসার মানুষ ব্যাংকটিকে নিজেদের ইতিহাস ও সংস্কৃতির অংশ মনে করত। কালের পরিক্রমায় নানা আর্থিক সংকট ও ব্যবস্থাপনা জটিলতার কারণে ব্যাংকটি নিলামে বিক্রি হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শোক ও হতাশা বিরাজ করছে। তাদের দাবি, জুবিলী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানই ছিল না; বরং খোকসার ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের সাক্ষ্য বহনকারী প্রতিষ্ঠান ছিল এটি।

 স্থানীয়দের মতে, এভাবে একটি শতবর্ষী ঐতিহ্য হারিয়ে যাওয়া কেবল খোকসার জন্য নয়, বরং সমগ্র দেশের ইতিহাসের জন্যই একটি বেদনাদায়ক ঘটনা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম