| বঙ্গাব্দ
ad728
ad728

ইউজিসিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-11-2025 ইং
  • 61539 বার পঠিত
ইউজিসিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ইউজিসিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক।

দ্বিপাক্ষিক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, গবেষণা প্রসার, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন নীতিগত ও অগ্রাধিকারমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা-গবেষণা সুবিধা বৃদ্ধির প্রস্তাবনা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

সভা শেষে ইউজিসির সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দিন খানসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক প্রকাশনা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ উপহার হিসেবে তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগ উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম