| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 180802 বার পঠিত
কুষ্টিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার বাজারে দীর্ঘদিন পর চালের দামে সামান্য নিম্নগতি লক্ষ্য করা গেলেও সবজি, মাছ ও পেঁয়াজের বাজার এখনও ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হয়ে ওঠেনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ভারত থেকে আমদানি হওয়া সরু নাজিরশাইল ও মোটা চালের দাম কিছুটা কমেছে। বর্তমানে নাজিরশাইল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮২ থেকে ৮৪ টাকায়, যা আগে ছিল ৮৮ থেকে ৯০ টাকা। মোটা জাতের চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। তবে জনপ্রিয় মিনিকেট চালের দাম অপরিবর্তিত থেকে ৭৮ থেকে ৮৫ টাকাতেই রয়েছে। মোকামে প্রতি বস্তা নাজিরশাইলের দাম এখন নেমে এসেছে ২০০০ টাকার মধ্যে, যা আগে ২২০০ টাকায় পৌঁছেছিল। চাল বিক্রেতাদের দাবি, ভারত থেকে চালের আমদানি বেড়েছে বলেই বাজারে এর প্রভাব পড়ছে। তবে দেশি মিনিকেট চালের দাম কমার কোনো লক্ষণ নেই। অন্যদিকে, সবজি বাজারে কিছুটা দাম কমলেও তা এখনও ক্রেতাদের নাগালের বাইরে। পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা, বেগুন, বরবটি ও চিচিঙ্গা কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা। তুলনামূলক কম দামে পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে মিলছে। পেঁয়াজের বাজারেও সামান্য স্বস্তি এসেছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে এ দাম ৫ টাকা বেশি। আগে এর দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা।সবচেয়ে বেশি চাপ পড়েছে মাছের বাজারে। চাষের মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া—৭০০ গ্রামের একহালি ইলিশ ৪ হাজার টাকায় এবং এক কেজির বেশি ওজনের ইলিশ ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, চাষের চিংড়ি কেজি প্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা, আর নদীর চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের রুই, কাতলা ৩৫০ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৬০ টাকা এবং পাঙ্গাশ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। ব্রয়লার কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ৩০০ থেকে ৩২০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৩৫ থেকে ১৪০ টাকাতেই বিক্রি হচ্ছে।চালের দাম কমে ভোক্তারা সামান্য স্বস্তি পেলেও অন্যান্য নিত্যপণ্যের বাজারে চড়া দামের চাপ তাদের কাঁধে এখনো রয়ে গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম