সাজ্জাদ আহম্মেদ খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় পৌর এলাকার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর খোকসা পৌর এলাকার পূজা মন্ডপগুলোতে পৌর বিএনপি’র নেতাকর্মীদের একটি মটরসাইকেল বহর গিয়ে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খোকসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু।
এসময় তিনি ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এই বন্ধন চিরস্থায়ী রাখতে সবাইকে কাজ করতে হবে।”
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ বি এম হাফিজুর কবির ফারুক, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল, পৌর আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনামুল হোসেন ডলার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুজ মল্লিক, খোকসা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলিম টনি, বিএনপি নেতা সোনাম মোর্শেদ, ছাত্রদল নেতা সোহান হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি’র নেতাকর্মীদের এ সৌজন্য সাক্ষাতকে স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |