| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 157969 বার পঠিত
কুষ্টিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। এর প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই সরকার ঘোষিত সময়কালে মা ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং অভিযান সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও মা ইলিশ সংরক্ষণকালে নদীপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফলতা অর্জন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম