কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এ গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার। তাঁর এই বিজয়ে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের মো. রফিকুল ইসলাম রফিকসহ এলাকার বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নির্বাচিত হওয়া কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ ও এলাকার মানুষের জন্য গৌরবের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার ব্যবসায়ী সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা গ্রহণকালে মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ বিজয় কেবল আমার নয়, কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজের বিজয়। আমি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |