| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় লালন তিরোধান দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-10-2025 ইং
  • 138984 বার পঠিত
কুষ্টিয়ায় লালন তিরোধান দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় লালন তিরোধান দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার লালন একাডেমি ও ছেঁউড়িয়ার মাজার এলাকায় আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও সাধু-ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “লালন সাঁইয়ের তিরোধান দিবস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতীক। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি চলবে না।”

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সিনিয়র অফিসারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।লালন একাডেমি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উৎসব চলাকালীন সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বিশেষ টহল দল নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম