| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে প্রথমবারের মতো জেলা প্রশাসকের সরকারি সফর

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-10-2025 ইং
  • 84289 বার পঠিত
কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে প্রথমবারের মতো জেলা প্রশাসকের সরকারি সফর
ছবির ক্যাপশন: কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে প্রথমবারের মতো জেলা প্রশাসকের সরকারি সফর

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে প্রথমবারের মতো সরকারি সফরে আগমন করেছেন মাননীয় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তাঁর আগমনে কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দসহ পুরো পৌর পরিবারে আনন্দের বন্যা বইয়ে যায়।সফরকালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন  পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্নতা, নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে আরও আন্তরিক ও দক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান জেলা প্রশাসকের আগমনকে কুষ্টিয়া পৌরসভার জন্য “গৌরবের মুহূর্ত” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আগমন আমাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার। তাঁর দিকনির্দেশনা পৌরসভার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা। তারা সবাই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর মূল্যবান সময় ও সহযোগিতার জন্য।

সফর শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনপৌরসভার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম