সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় চলমান মেগা ফুটবল টুর্নামেন্ট-এর তৃতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দিনের খেলায় মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও পাংশা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় কুমারখালী ফুটবল একাদশ ২-১ গোলে জয় লাভ করে এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।
খেলার সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন কুমারখালী দলের তাইবুর। তাকে পুরস্কার প্রদান করেন আরমান খেলাঘর কর্তৃপক্ষ।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগার-এর সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু।
ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, আর খেলাটি ঘিরে খোকসা উপজেলায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |