মেহেরপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে সৃষ্টি হয় স্মরণ ও শ্রদ্ধার আবহ।
সকালে মেহেরপুর শহরের বোসপাড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, পৌর যুবদলের সদস্যসচিব নওশেল আহমেদ রনি এবং যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় প্রেরণা। তাঁদের স্মৃতি ও আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |