| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-10-2025 ইং
  • 81083 বার পঠিত
কুষ্টিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনা করে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিএনপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। তাই নেতাকর্মীদেরকে সংগঠিত থাকতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আব্দুল রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা জাসাস সভাপতি সঞ্জু, শহর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, শ্রমিকদল নেতা মিজানুর রহমান রঞ্জু, পৌর মহিলা দলের আহ্বায়ক সাবিনা সুলতানা শিল্পী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা খাতুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব বাংলাদেশ গঠন সম্ভব হবে।

সভায় কুষ্টিয়া জেলা ও উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম