| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় যুবদলের নেতৃত্বে বিএনপি’র বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-11-2025 ইং
  • 127551 বার পঠিত
কুষ্টিয়ায় যুবদলের নেতৃত্বে বিএনপি’র বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় যুবদলের নেতৃত্বে বিএনপি’র বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামুর নেতৃত্বে এ র‍্যালিটি রবিবার (২ নভেম্বর)  দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালীন নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দলের বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, “বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে। এই আন্দোলন শুধুমাত্র একটি দলের নয়, এটি জনগণের মুক্তির আন্দোলন।”

এ সময় বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশের প্রতিটি স্তরের মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা আসন্ন সময়ে গণআন্দোলনের মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশে শহর বিএনপি, যুবদল, ছাত্রদল,  মহিলা দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম