কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ভারতীয় মদ ও চকলেট বাজি জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর নেতৃত্বে ৩ নভেম্বর রাতে মিরপুর উপজেলার নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোড এলাকায় “আর বি অনিক পরিবহনের” একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ১০ হাজার ৩০০ টাকা।
পরদিন ৪ নভেম্বর গভীর রাতে দৌলতপুর উপজেলার কাজীপুর মণ্ডলপাড়া এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ ও ২৭০০ পিস চকলেট বাজি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে একই দিনে বিকেলে চল্লিশপাড়া বিওপির টহল দল চরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হালসানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ০.০০০৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ২০০ টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে মোট জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিকে দৌলতপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদকদ্রব্য ও বাজি ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |