কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়া জেলার চারটি সংসদ আসনে চারজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী—কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জননেতা মাওলানা বেলাল উদ্দিন,কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জননেতা আলহাজ্ব আব্দুল গফুর,কুষ্টিয়া-৩ (সদর) আসনে জননেতা মুফতি আমির হামজা,এবং কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে মনোনীত হয়েছেন জননেতা আফজাল হোসাইন।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও সমর্থন জোরদারে কাজ করছেন তারা।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আগামীর নির্বাচনে কুষ্টিয়া জেলার জনগণ ন্যায় ও কল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, জামায়াতে ইসলামীর প্রার্থীরা দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রভাব বজায় রেখেছেন। ফলে এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |