কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম চিলমারীর চর এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শনিবার (১৫ নভেম্বর) সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ ও শিশুকে সাধারণ রোগব্যাধির পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মানুষের প্রধান সমস্যা ছিল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকা। রাস্তাঘাটের অভাব, নদীভাঙন ও দুর্গম পথ পাড়ি দেওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য চিকিৎসা পেতে যেতে হয় দূরবর্তী স্থানে। পাশাপাশি মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির দক্ষ নেতৃত্বে সীমান্তে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরেছে। এ পরিস্থিতি বজায় রাখা এবং সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ হিসেবে নিয়মিত বিভিন্ন সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৪৭ বিজিবি।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। তাঁর নেতৃত্বে সীমান্ত এলাকার মানুষ শুধু নিরাপত্তাই পাচ্ছে না, বরং পাচ্ছে মানবিক সেবার স্পর্শও।
স্থানীয় বাসিন্দারা জানান, চিলমারীর চর এলাকা অত্যন্ত দুর্গম। বিশেষ করে গর্ভবতী নারীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। বিজিবির এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতে যদি এমন সেবা কর্মসূচি অব্যাহত থাকে এবং এলাকায় স্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করা যায়, তবে পদ্মা নদীভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই দূর হবে।
৪৭ বিজিবির এই বিনামূল্যের চিকিৎসা সেবা শুধু অসহায় মানুষের কষ্ট লাঘবই করছে না; পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |