কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুষ্টিয়া জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী মোঃ সাজেদুর রহমান (বিপুল)।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। পরে একই দিনে ফরম পূরণ শেষে তা জমা দেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বিপুল সংবাদমাধ্যমকে বলেন, “জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। দলের প্রতি আস্থা রেখেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কুষ্টিয়া-৪ আসনের উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চাই।”
এনসিপি সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতেই এবারের মনোনয়ন প্রক্রিয়া কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুষ্টিয়া-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া জমে উঠলেও এনসিপি থেকে বিপুলের মাঠে নামা আসনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |