কুষ্টিয়া প্রতিনিধি : সাজ্জাদ আহম্মেদ (খোকসা)
কুষ্টিয়ার খোকসায় জানিপুর কমলাপুর যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জানিপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও কালোখালি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জয় পায় কুমারখালী ফুটবল একাদশ। খেলার প্রতিটি মুহূর্তে মাঠজুড়ে ছিল দর্শকদের উত্তেজনা, করতালি আর উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালীর নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দা ফাহিমা রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। দিনের খেলা শেষে উৎসাহিত দর্শক ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাসের ঝলক।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |