| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-01-2026 ইং
  • 62781 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারকৃত অবৈধ নকল বিড়ির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র একটি চৌকস টহল দল ভেড়ামারা উপজেলার বার মাইল বাজার সংলগ্ন সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত বিড়িগুলো বাজারজাত হলে সরকার যেমন রাজস্ব ক্ষতির সম্মুখীন হতো, তেমনি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তৈরি করত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজিবি জানিয়েছে, এ ধরনের অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং পাচারকারীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করা হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে অবৈধ বাণিজ্য রোধে নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম