কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মুফতি আব্দুল হামিদ। বড় আইল ছাড়া বালক–বালিকা মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও গবেষক হিসেবে তার পরিচিতি এলাকাজুড়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রচারণার শুরুর দিক থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের নজর কেড়েছেন তিনি। শান্ত, শালীন ও নীতিনিষ্ঠ প্রচারণা পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন।
মুফতি আব্দুল হামিদ বলেন, “আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব”—এই গণতান্ত্রিক শ্লোগানকে সামনে রেখে আমি শুধু সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানাই। ভোট একটি মূল্যবান আমানত; যাচাই–বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়াই প্রকৃত দেশসেবা।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে দেশ ও সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
স্থানীয় ভোটারদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার ব্যক্তিজীবনের সততা, সাদামাটা জীবনযাপন এবং ধর্মীয় শিক্ষার প্রতি নিবেদনকে ইতিবাচকভাবে বিবেচনা করছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তার শান্ত–সুশৃঙ্খল নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানাচ্ছে।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়া-২ আসনে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবেও মুফতি আব্দুল হামিদ একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার প্রচারণা আরও বেগবান হবে বলে তারা মনে করছেন।
আগামী নির্বাচনে অগ্রগতি কতটা হবে—তা নির্ভর করছে ভোটারদের রায় ও মাঠের বাস্তবতার ওপর। তবে ইতোমধ্যে তিনি যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, তা প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে বলে স্থানীয়রা মনে করছেন।
নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন মুফতি আব্দুল হামিদ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |