কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
মাহফিলে জেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিসপ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মোক্তার হোসেন (মালিতা)। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম (রিন্টু), জিসপ সদস্য ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মেজবার রহমান (মিন্টু) প্রমুখ।
আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আখ্যায়িত করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। দেশের সংকটময় মুহূর্তে তিনি জনগণের অধিকার ও স্বাধীন মত প্রকাশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মোঃ মিরাজুল ইসলাম (রিন্টু) বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার নেতৃত্ব অপরিহার্য। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।
মোঃ মেজবার রহমান (মিন্টু) উল্লেখ করেন, তিনি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেননি, বরং ভালোবাসা ও মানবিকতার বার্তা দিয়ে গেছেন।
সভাপতি মোঃ মোক্তার হোসেন (মালিতা) বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু একটি ব্যক্তির নয়, দেশের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য গুরুত্বপূর্ণ। খালেদা জিয়াকে হাসপাতালের উন্নত চিকিৎসা ও বিদেশে চিকিৎসার সুযোগ প্রদান করতে হবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, উন্নয়ন ও মানবকল্যাণের জন্য দোয়া করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |