| বঙ্গাব্দ
ad728
ad728

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ শুরু

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-12-2025 ইং
  • 53350 বার পঠিত
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ শুরু
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

দক্ষতা নিয়ে যাবে বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় শুরু হয়েছে সেবা সপ্তাহ-২০২৫।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কুষ্টিয়া-এর আয়োজনে (১৪ থেকে ২০ ডিসেম্বর) পর্যন্ত চলমান এ সেবা সপ্তাহে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রবাসগমন, নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি কুষ্টিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন,

“বর্তমান বিশ্বে দক্ষতা ছাড়া বিদেশে টিকে থাকা সম্ভব নয়। টিটিসি কুষ্টিয়া দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সামিউল ইসলাম, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুষ্টিয়া। তিনি নিরাপদ অভিবাসন ও বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, দালাল চক্র এড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে গেলে প্রবাসীরা নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক কুষ্টিয়া শাখার প্রতিনিধি মোঃ ইকবাল হোসাইন প্রবাসীদের জন্য ব্যাংকের বিভিন্ন ঋণ ও সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মোঃ আশরাফুল করিম পলাশ, চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),মোঃ সোহেল রানা, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ),এবং মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)।

বক্তারা বলেন, টিটিসিতে ইলেকট্রিক্যাল, অটোমোটিভসহ বিভিন্ন ট্রেডে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা প্রশিক্ষণার্থীদের বিদেশের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলছে।

সেবা সপ্তাহ উপলক্ষে প্রবাসগমন সংক্রান্ত পরামর্শ, প্রশিক্ষণ তথ্য, ব্যাংকিং সুবিধা, কর্মসংস্থান দিকনির্দেশনা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দক্ষ জনশক্তি তৈরি ও রেমিট্যান্স বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম