| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 53942 বার পঠিত
কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

মহান বিজয় দিবস উপলক্ষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়ার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। লাখো শহীদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের ফলেই আজ আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বসবাস করতে পারছি।

বার্তায় আরও বলা হয়, মহান বিজয় দিবস আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া কর্তৃপক্ষ মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম