| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব রাশেদ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-06-2026 ইং
  • 6838 বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব রাশেদ
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব রাশেদ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক হাবিব রাশেদ। দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও মানুষের কল্যাণে তাঁর নিরবচ্ছিন্ন সম্পৃক্ততা ইতোমধ্যেই ইউনিয়নবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, হাবিব রাশেদ একজন সৎ, মানবিক ও জনকল্যাণমুখী ব্যক্তি। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও তিনি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ইউনিয়নজুড়ে প্রশংসিত।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাবিব রাশেদ একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “গোস্বামী দুর্গাপুর ইউনিয়নকে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও প্রবীণসহ সর্বস্তরের মানুষের মধ্যে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে। অনেকেই মনে করেন, প্রবাস জীবনে অর্জিত অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে হাবিব রাশেদ শিক্ষা ও কৃষিখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবেন।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সচেতন নাগরিকদের মতে, উন্নয়ন, সততা ও জনসেবার সমন্বয়ে একটি নতুন নেতৃত্বের প্রত্যাশা এখন সময়ের দাবি। সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, প্রবাসী সমাজসেবক ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হাবিব রাশেদ।

শুভেচ্ছান্তে১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণ।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম