মেহেরপুর প্রতিনিধি | হিরক খান
দেশবিরোধী ষড়যন্ত্র, দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন, ২০২৬) বিক্ষোভ মিছিল শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণ কখনোই মেনে নেবে না। গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
মাসুদ অরুন আরও বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আপসহীন। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে জেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে তারা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |