মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাড়ছে গতি ও উদ্দীপনা। এরই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পক্ষে কুর্শা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুর্শা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন লালু, সহ-সভাপতি হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন এবং বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান মতি।
এছাড়াও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ চানিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক এনামুল হক স্বপন ও মোঃ এনামুলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং তাদের নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে, পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করা হবে, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রচার-প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ধানের শীষ প্রতীককে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ আসনে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা ও উৎসাহ বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |