| বঙ্গাব্দ
ad728
ad728

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কুষ্টিয়া সদর উপজেলা কমিটি গঠন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-05-2026 ইং
  • 7224 বার পঠিত
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কুষ্টিয়া সদর উপজেলা কমিটি গঠন
ছবির ক্যাপশন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কুষ্টিয়া সদর উপজেলা কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় খাজানগর এলাকায় আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন তোরাপ আলী ব্যাপারি এবং সঞ্চালনা করেন আতাহার হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা আসাদুল হক আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দেশের শ্রমজীবী মানুষের নানাবিধ সমস্যা, বিদ্যমান শ্রম আইনে শ্রমিকদের প্রাপ্য অধিকার এবং তা বাস্তবায়নের নানা প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। একইসঙ্গে একটি শোষণমুক্ত ও মানবিক সমাজ গঠনে শ্রমিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত শ্রমিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট কুষ্টিয়া সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে তোরাপ আলী ব্যাপারিকে সভাপতি, আতাহার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মুরাদ শেখকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালী করা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম