| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর-৩ আসনে নিরঙ্কুশ বিজয়ের পর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 263 বার পঠিত
কুষ্টিয়া সদর-৩ আসনে নিরঙ্কুশ বিজয়ের পর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর-৩ আসনে নিরঙ্কুশ বিজয়ের পর শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবরেণ্য আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা-এর নিরঙ্কুশ বিজয়ের আনন্দঘন আবহে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয়ে প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভা উৎসবমুখর আমেজে পরিণত হয়। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার নায়েবে আমির আনিচুর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত আকবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার ১২ নম্বর ওয়ার্ডের আমির মো. খায়রুল ইসলাম।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান টোটন, মাওলানা আলী আকবর, মিনারুল ইসলাম, শরিফুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম এবং গহর আলী মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এবারের বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিরলস পরিশ্রম, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং ভোটারদের অকুণ্ঠ আস্থার প্রতিফলন।

বক্তারা আরও উল্লেখ করেন, এই বিজয়ের ধারাবাহিকতায় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয় এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। আয়োজনে উপস্থিত নেতাকর্মীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম