| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 15365 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে দৌলতপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল কুষ্টিয়ার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ খুয়াজ ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ খাইরুল ইসলাম।

অভিযানকালে তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি শক্তিশালী নেশাজাতীয় ওষুধ হিসেবে পরিচিত এবং অপব্যবহারের কারণে যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এমন ধারাবাহিক অভিযান সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম