| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বিশেষ মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-02-2026 ইং
  • 388 বার পঠিত
কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বিশেষ মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বিশেষ মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং রমজান মাসে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের অঙ্গীকারে মুখর ছিল পুরো আয়োজন।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়-এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, ব্যবসায়িক ও পরিবহন নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভা পরিণত হয় পারস্পরিক মতামত ও করণীয় নির্ধারণের এক কার্যকর প্ল্যাটফর্মে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা। সভাপতিত্ব করেন মোহাম্মদ জসীম উদ্দিন, পুলিশ সুপার, কুষ্টিয়া।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাসে বাজার, শপিংমল ও সড়কে মানুষের চলাচল স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ সময় চুরি-ছিনতাই প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে টহল বৃদ্ধি, বাজার এলাকায় নজরদারি জোরদার এবং ইফতার-পূর্ব সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি তুলে ধরেন। তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আমির হামজা এমপি বলেন, রমজানের পবিত্রতা রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের গৃহীত উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, গুরুত্বপূর্ণ মোড়ে শৃঙ্খলা জোরদার, ইফতার সময় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনা এবং বাজার এলাকায় নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।

সবশেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়। শান্তি, শৃঙ্খলা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানোর অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম