কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেলার মিরপুর ও সদর থানাধীন শিমুলিয়া ও হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার একটি দল। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মিরপুর উপজেলার শিমুলিয়া চরপাড়া এলাকার মো. জহির (২৯), একই এলাকার মো. শিমুল (২০), কুমারখালী উপজেলার বানিয়াপাড়া (বিল্লাল মোড়) এলাকার মো. ওবায়দুল শেখ (২৩) এবং একই এলাকার মো. মজির উদ্দিন (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সালেহ মোহাম্মদ নাসিম।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর দুই আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও মাদকবিরোধী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |