কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
পবিত্র মাহে রমজানের মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটির উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আর্থিক সহায়তা প্রদান এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মজিবর রহমান ফ্লোরের (তৃতীয় তলা) মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সহমর্মিতা, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের মূল শিক্ষা হলো অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই চেম্বারের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের জন্য আত্মত্যাগী শহীদদের অবদান জাতি কখনোই ভুলবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কুষ্টিয়া চেম্বার সমাজকল্যাণমূলক বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাজী মেজবাহ রহমান ও সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুর রহমান। এছাড়াও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুয়াদ রেজা ফাহিম, আখতারুজ্জামান কাজল মাজমাদার, শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম, পারভেজ মাজমাদার, মোক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, জিহাদুজ্জামান জিকু, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, হাজী রবিউর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস. এম. আলমগীর আলম, ইমরান হোসেন ও হামিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন।
রমজানের এই মানবিক উদ্যোগ কুষ্টিয়ার ব্যবসায়ী ও সামাজিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের অনেকে এটিকে একটি মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |