কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া শহরে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আন্তর্জাতিক প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে, ২০২৬) সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী হল মিলনায়তন-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যমণ্ডিত।
আন্তর্জাতিক প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আয়োজনে খুলনা বিভাগের নবনির্বাচিত সভাপতি মোঃ মোশারেফ হাওলাদার এবং সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। করতালির উচ্ছ্বাস আর শুভেচ্ছার আবহে সংবর্ধিত অতিথিদের প্রতি সম্মান জানান উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখা। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব আবু জাফর মোল্লা, সভাপতি, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি; এবং মেজবাউর রহমান পিন্টু, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুষ্টিয়া জেলা শাখা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার এবং সঞ্চালনায় ছিলেন মোঃ সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক প্রেস ক্লাব, কুষ্টিয়া জেলা শাখা। এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে মিলনায়তন ভরে ওঠে প্রাণচাঞ্চল্যে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ—এখানে সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রতিফলন ঘটে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্য, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
সংবর্ধিত অতিথিরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, নতুন দায়িত্ব তাদের জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্ববোধেরও প্রতীক। তারা সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত অঙ্গীকারে ভরপুর এ আয়োজন উপস্থিত সবার মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে—যা ভবিষ্যতে গণমাধ্যমের ইতিবাচক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |