| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানুষের পাশে থাকা এক নির্ভরতার নাম ইউনুস আলী বগা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 12064 বার পঠিত
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানুষের পাশে থাকা এক নির্ভরতার নাম ইউনুস আলী বগা
ছবির ক্যাপশন: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানুষের পাশে থাকা এক নির্ভরতার নাম ইউনুস আলী বগা

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের পরিচিত মুখ মোঃ ইউনুস আলী বগা। সদালাপী, বিনয়ী ও সহজ-সরল মননের এই মানুষটি স্থানীয়দের কাছে “বগা মেম্বার” নামেই অধিক পরিচিত। দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তিনি এলাকায় গড়ে তুলেছেন আস্থা, ভালোবাসা ও সম্মানের এক অনন্য অবস্থান।

পঞ্চাশোর্ধ্ব এই সমাজসেবী ব্যক্তি দুই ছেলে ও এক মেয়ের জনক। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন জনকল্যাণমূলক কাজে। স্থানীয়দের ভাষ্য, মানুষের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসেন ইউনুস আলী বগা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ মীমাংসা, দরিদ্রদের সহায়তা কিংবা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ পথচলা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেহেরপুর জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আদর্শ থেকে সরে যাননি কখনো। বিগত সময়ে রাজনৈতিক মামলায় পাঁচ দফায় ১৩টি মামলায় মোট ৯২ দিন কারাভোগ করতে হয়েছে তাকে। তবে এসব প্রতিকূলতা তার মনোবলকে দুর্বল করতে পারেনি; বরং মানুষের প্রতি তার দায়বদ্ধতাকে আরও দৃঢ় করেছে।

এর আগে বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক আচরণের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে তিনি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। আজও সেই সম্পর্ক অটুট রয়েছে।

গ্রামের প্রবীণরা বলেন, “ইউনুস আলী বগা একজন মাটির মানুষ। তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বেশি গুরুত্ব দেন।”

সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ইউনুস আলী বগা আজ ভবরপাড়াসহ পুরো মুজিবনগর এলাকার এক পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তার মতো জনবান্ধব মানুষ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম