কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়।
রবিবার (১৭ মে ২০২৬) কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় আইলচাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন— মোঃ বাবলু জোয়াদ্দার (৬০), পিতা মৃত হারান জোয়াদ্দার এবং মোঃ নিশান (২৪), পিতা আক্কাস। উভয়ের বাড়ি একই এলাকার বড় আইলচাড়া গ্রামে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহৃত মাদকজাতীয় ওষুধ হিসেবে পরিচিত।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকিউল আলম। মামলার নম্বর ১০২০/২৬ ও ১০২১/২৬ অনুযায়ী দুই আসামিকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |